উত্তরবঙ্গ জুড়ে বিজেপির বনধ
দি নিউজ লায়ন ; উত্তরবঙ্গ জুড়ে বনধ সফল করতে ব্যাপক গুন্ডামি বিজেপির। এমনই অভিযোগ উঠলো। যদিও বিজেপির ডাকা বনধের কোনও প্রভাব পড়েনি। মঙ্গলবার ভোর থেকে কোচবিহার জেলায় বিজেপির গুন্ডামি শুরু হয়েছে। বিজেপি কর্মীরা এদিন সকাল থেকেই রাস্তায় দাঁড়িয়ে লাঠি হাতে নিয়ে সাধারণ মানুষের উপরে চড়াও হয়।
এমনকি হাসপাতালে পথে যেতে থাকা রোগী এবং তার আত্মীয় পরিজনদের উপরেও চড়াও হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে বেশ কয়েকটি টোটো ভাঙচুর হয়েছে শহরে। তুফানগঞ্জ এর বক্সিরহাট এলাকাতেও বেশ কিছু জায়গায় টোটো ভাংচুরের অভিযোগ উঠেছে। দিনহাটা তে বেসরকারি গাড়ির উপরে ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ। মালদাতে কেন্দ্রীয় ডাকঘর বন্ধ করে দেয় বিজেপি কর্মীরা। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের বেশ কিছু জায়গায় জোর করে দোকান বন্ধ করে দেয় বনধ সমর্থকরা। যদিও সার্বিক ভাবে জনজীবন স্বাভাবিক রয়েছে। বিজেপির বনধের কোনও প্রভাব পড়েনি পাহাড়ে।

Post a Comment